চৌরাপাড়া নয়, মহাসড়কের পাশ দিয়েই হোক কর্ডলাইন—দাবিতে উত্তাল বন্দরবাসী

Residents of Narayanganj’s densely populated Chourapara area have rejected the proposed cord line route through their neighborhood, demanding instead that it run along the Dhaka-Chattogram highway.
I-share sa Eidok
চৌরাপাড়া নয়, মহাসড়কের পাশ দিয়েই হোক কর্ডলাইন—দাবিতে উত্তাল বন্দরবাসী
Larawan: kuha mula sa arkibo

নারায়ণগঞ্জের ঘনবসতিপূর্ণ চৌরাপাড়া দিয়ে কর্ডলাইন নির্মাণে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়েই কর্ডলাইন নিতে হবে।

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত প্রস্তাবিত কর্ডলাইন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরের চৌরাপাড়া এলাকাজুড়ে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন সার্ভে কর্মকর্তারা।

বর্তমানে রেলপথ নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ে চলছে চারটি রুটের উপর ফিজিবিলিটি স্টাডি ও সার্ভে কার্যক্রম। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে সম্প্রতি একটি প্রাথমিক জরিপ পরিচালিত হয়। এই জরিপ কার্যক্রম চলাকালে চৌরাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জরিপ কর্মকর্তাদের মুখোমুখি অবস্থান ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

বাসিন্দাদের অভিযোগ, দেউলী চৌরাপাড়া এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে বহু পাকা ও আধা-পাকা ঘরবাড়ি, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট রয়েছে। এই এলাকাজুড়ে কর্ডলাইন নির্মাণ করা হলে শত শত পরিবার বাস্তুচ্যুত হবে, আর্থিকভাবে বিপর্যস্ত হবে স্থানীয় জনগণ। তাই তারা বিকল্প পথ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি জানিয়েছেন।

এই দাবির প্রেক্ষিতে বুধবার বিকেলে চৌরাপাড়া এলাকায় এনরেক কনসালটেন্ট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা। সভার মূল প্রতিপাদ্য ছিল “আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ ও সুরক্ষা মূল্যায়ন”। সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, এনরেক কর্মকর্তা রিনা খানম, রেলওয়ে কর্মকর্তা লুৎফর রহমান, ডিজাইন ও সার্ভে ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, মেহেদী হাসান এবং বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, অর্থ সম্পাদক লতিফ রানা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ ও জীবনের নিরাপত্তা আগে বিবেচনায় নিতে হবে। ক্ষতিগ্রস্ত হলে আর্থিক ক্ষতিপূরণ যতই দেওয়া হোক না কেন, ঘর হারানোর বেদনা কখনও পুষিয়ে ওঠে না।

রেল প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না চৌরাপাড়ার মধ্য দিয়েই রেললাইন যাবে কি না। সার্ভে এখনও চলমান রয়েছে এবং অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রয়েছে। প্রকল্পের ক্ষয়ক্ষতির মাত্রা ও আর্থ-সামাজিক প্রভাব যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এলাকাবাসী তাদের অবস্থানে অনড়—তারা চান উন্নয়ন হোক, কিন্তু যেন সেটি মানবিক বিপর্যয় ডেকে না আনে। এজন্যই তারা ঐক্যবদ্ধভাবে রেললাইনটি মহাসড়কের পাশ দিয়ে নেয়ার দাবি জানিয়ে যাচ্ছেন।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের এই যৌক্তিক দাবি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনায় নেন এবং কোন পথে অগ্রসর হয় দেশের গুরুত্বপূর্ণ এই রেল প্রকল্প।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 34 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 14 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Iba pa জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 33 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Iba pa ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Iba pa বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Iba pa নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views