মেসি বিহীন ইন্টার মায়ামির দারুণ জয় | আই নিউজ বিডি

মেসি বিহীন ইন্টার মায়ামির দারুণ জয়

লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র অষ্টম মিনিটেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে এখন মাঠের বাহিরে আছেন তিনি..
Eidok پر شیئر
মেসি বিহীন ইন্টার মায়ামির দারুণ জয়
تصویر: ماخوذ

অনেকের ধারণা, হয়তোবা অনেক দিন মাঠের বাহিরে থাকতে হবে মেসিকে। তবে সুনিদ্রিষ্ট করে এখনো কিছু জানা যায়নি। তবে এই মহাতারকা কে ছাড়াই দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। 

লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলের ব্যবধানে হারায় ডি পল - জর্দি আলবারা। তবে, প্রথম জালের দেখা পায় পুমাস। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফিরে মায়ামি। ১-১ এ শেষ হয় প্রথমার্ধ। পরে আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেন হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

ম্যাচের সময়সীমা যখন ৩৪ মিনিট, তখন রুভালকাবা দারুণ ভাবে সাজানো এক কাউন্টার অ্যাটাকে লিড এনে দেয় পুমাসকে। বিরতিতে যাওয়ার আগেই মায়ামিকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। মায়ামির জার্সিতে এটি তার অভিষেক গোল৷ এর আগে মেজর লিগ সকারে একটি অ্যাসিস্টের দেখাও পান তিনি। শেষ দিকে এসে দারুণ পারফরম্যান্স করেন লুইস সুয়ারেজ। একটি গোলের পাশাপাশি মাঠে বেশ অবদান রাখেন তিনি। 

প্রথমে ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস সুয়ারেজ হয়ে যায় ডি পলের বুকে। সেটি পায়ে নামিয়ে এনে ঠান্ডা মাথায় পুমাসের জালে জড়ান তিনি। এরপর ৫৯ মিনিটে স্পট কিকে লিড এনে দেন সাবেক উরুগুইয়ান তারকা। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।

সাবেক এই বার্সেলোনা তারকা ৭০ মিনিটে দারুণ এক পাস দিয়ে খুঁজে নেন তাদেও আলেন্দেকে। স্বল্প দূরত্বে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। শেষদিকে ভালো সুযোগ মিস করেছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। মায়ামির জয়টা আরও বড় হতে পারত। তবে ৩-১ ব্যবধানে জয়ই ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট کھیل کی خبریں সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 84 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে کھیل کی خبریں জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট کھیل کی خبریں ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা کھیل کی خبریں নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় کھیل کی خبریں শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল کھیل کی خبریں শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 143 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ کھیل کی خبریں অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views