সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার

****
分享到 Eidok
সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার
图片:来源收集

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকা সহ মামুনুর রশিদ (৪০) নামে সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (৬ আগষ্ট) উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এস.আই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৩২টি (মূল্য ১৬ হাজার টাকা), এবং নগদ ১০০০ টাকার নোট ১০০টি ও ৫০০ টাকার নোট ২০০টি সহ মোট ২ লক্ষ টাকা পাওয়া যায়।
জাল টাকা সহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে এ জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ জনগণের কাছে আসল টাকা হিসেবে সরবরাহ করতেন বলে মামলার বাদী সরিষাবাড়ী থানার এস আই শাহীন মিয়া নিশ্চিত করেন । আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বিষয়টি নিশ্চিত করেন।

注释 0

没有找到评论

相关文章

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 区域新闻 সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 8 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 区域新闻 সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 17 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 区域新闻 ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 30 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 区域新闻 সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 41 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 区域新闻 নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 13 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 区域新闻 স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 区域新闻 শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views