সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার

****
Поделиться в Eidok
সরিষাবাড়ীতে জাল টাকাসহ এক ব্যাক্তি গ্রেফতার
Фото: из открытых источников

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকা সহ মামুনুর রশিদ (৪০) নামে সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (৬ আগষ্ট) উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এস.আই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৩২টি (মূল্য ১৬ হাজার টাকা), এবং নগদ ১০০০ টাকার নোট ১০০টি ও ৫০০ টাকার নোট ২০০টি সহ মোট ২ লক্ষ টাকা পাওয়া যায়।
জাল টাকা সহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে এ জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ জনগণের কাছে আসল টাকা হিসেবে সরবরাহ করতেন বলে মামলার বাদী সরিষাবাড়ী থানার এস আই শাহীন মিয়া নিশ্চিত করেন । আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বিষয়টি নিশ্চিত করেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Районные новости শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Районные новости কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 43 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Районные новости মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Районные новости সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Районные новости সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Районные новости দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views