আগামীকাল বুধবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। সকাল ৮ টায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে।
আগামীকাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এই কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে ক্রিকেটাররা। এরপর বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজ আয়োজন করেছে বিসিবি।
সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা স্কিল ও ফিটনেস ক্যাম্প করবে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরেই ক্রিকেটাররা একটি সিরিজ খেলার ইচ্ছাপোষণ করেছিলো। সেই ইচ্ছা কে বাস্তবে রুপ দিয়েছে বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে লিটনরা।
সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর।
এদিকে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।
אפליקציית "Eye News BD"
הערות 0