বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ প্রস্তুতির ক্যাম্প শুরু আগামীকাল

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপকে সামনে রেখে আবারো শুরু হচ্ছে ক্রিকেটারদের ব্যস্ততা..
Del på Eidok
বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ প্রস্তুতির ক্যাম্প শুরু আগামীকাল
Foto: arkiv

আগামীকাল বুধবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। সকাল ৮ টায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে। 

আগামীকাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এই কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে ক্রিকেটাররা। এরপর বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজ আয়োজন করেছে বিসিবি। 

সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা স্কিল ও ফিটনেস ক্যাম্প করবে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরেই ক্রিকেটাররা একটি সিরিজ খেলার ইচ্ছাপোষণ করেছিলো। সেই ইচ্ছা কে বাস্তবে রুপ দিয়েছে বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে লিটনরা। 

সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর।

এদিকে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড :

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের Sportsnyheder অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের 23 Views সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট Sportsnyheder সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 113 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে Sportsnyheder জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 86 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Sportsnyheder ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 71 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportsnyheder নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 90 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportsnyheder শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 131 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportsnyheder শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 168 Views