অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে একদিনে দুইবার হারালো লিভারপুল | আই নিউজ বিডি

অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে একদিনে দুইবার হারালো লিভারপুল

ফুটবলে চলছে এখন প্রাক মৌসুম । মৌসুম শুরুর আগে প্রতিটি দল ই দেখে নিচ্ছেন নিজেদের শক্তিমত্তা। তেমন ই প্রাক মৌসুমটা ভালো কাটাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল..
Eidok پر شیئر
অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে একদিনে দুইবার হারালো লিভারপুল
تصویر: ماخوذ

ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে হারলেও , বাকি তিন ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। সোমবার (৪ আগস্ট) স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে দুইবার হারিয়েছে তারা।সোমবার অ্যানফিল্ডে দুটি ভিন্ন দল নিয়ে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছে লিভারপুল। প্রথম ম্যাচে ৪-২ ও দ্বিতীয় ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে লিভারপুল। লিভারপুলের তারকা দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার আকস্মিক মৃত্যু পর অ্যানফিল্ডে প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচের ২০ন্তম মিনিটে (জোতার জার্সি নম্বর স্মরণে) স্টেডিয়ামজুড়ে করতালির মাধ্যমে জোটাকে শ্রদ্ধা জানানো হয়।

 

দুটি ম্যাচের প্রথম ম্যাচটিতে তরুণ খেলোয়াড়দের পরখ করে দেখেন কোচ স্লট। যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে ১৬ বছর বয়সী রিও এনগুমোয়ো। ম্যাচে গোলের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যান ও গোল করাতেও বিশেষ অবদান রাখেন। 

 

পরবর্তীতে বেন ডোক ও হার্ভি এলিয়ট গোল করে ম্যাচের ব্যবধান নিয়ে যান ৪-০ তে।। অ্যাথলেটিক বিলবাও দ্বিতীয়ার্ধে একটি সান্ত্বনার গোল পায় গোরকা গুরুজেতার হেডের মাধ্যমে। তবে দিনশেষে জয় পায় লিভারপুল। এরপর দ্বিতীয় ম্যাচে পুরোপুরি একাদশ বদলে ফেলেন লিভারপুল। শুরু থেকে তারা ছিলো আক্রমণাত্মক। ম্যাচের ১৪ মিনিটে হুগো একিতিকে দারণ এক পাস দিয়ে মোহাম্মদ সালাহকে গোল করাতে দারুণ ভূমিকা রাখেন। তবে প্রথমার্ধেই ওইহান সানসেট বিলবাও'র হয়ে সমতা ফেরান।দ্বিতীয়ার্ধে রায়ান গ্রেভেনবার্চের দূরপাল্লার শট ফিরিয়ে দেন বিলবাও গোলরক্ষক উনাই সিমন, তবে বল ছিটকে গেলে কোভি গাপকো সেতি জালে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেনি।

 

দুর্ভাগ্যবশত গাকপো নিজেই এক কর্নারে আত্মঘাতী গোল করে বসেন। কিন্তু সে ভুল দ্রুতই শোধ করেন তিনি। এক শক্তিশালী শট সিমনের হাত ফসকে জালে প্রবেশ করলে ৩-২ ব্যবধানে আবার এগিয়ে যায় লিভারপুল। শেষ মুহূর্তে সালাহ একটি পেনাল্টি মিস করলেও জয় হাতছাড়া হয়নি তাদের।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট کھیل کی خبریں সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 80 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে کھیل کی خبریں জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট کھیل کی خبریں ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা کھیل کی خبریں নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় کھیل کی خبریں শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল کھیل کی خبریں শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 143 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ کھیل کی خبریں অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views