ঝালকাঠির সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা ঢাকাতে গ্রেফতার।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠির সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা ঢাকাতে গ্রেফতার।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা ঢাকাতে গ্রেফতার।..
ঝালকাঠির সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা ঢাকাতে গ্রেফতার।..
ছবি: সংগৃহীত
****

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১টার দিকে ডিবি পুলিশের সাইবার টিম তাকে আটক করে।

রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইট সূত্রে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, লিয়াকত আলী তালুকদারের বিরুদ্ধে ঝালকাঠি থানায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তারা গ্রেপ্তারের বিষয়টি শুনেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। ঢাকা থেকে একটি সূত্র নিশ্চিত করেছে যে, মতিঝিল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator