সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকালে জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন একটি হাত ছিল না। জীবিকার জন্য বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ভিক্ষা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া অংশ অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাওয়া বেগম। এ সময় ট্রেনের চাকায় তার দুই পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0