লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

A woman named Hawa Begum (45), a physically disabled beggar, died after falling from the Kalni Express train inside the Lawachhara National Park area in Kamalganj, Moulvibazar. The tragic accident occ..
Eidok-এ শেয়ার
লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকালে জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন একটি হাত ছিল না। জীবিকার জন্য বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ভিক্ষা করতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া অংশ অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাওয়া বেগম। এ সময় ট্রেনের চাকায় তার দুই পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি 90 ভিউ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক্সক্লুসিভ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 81 ভিউ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এক্সক্লুসিভ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 116 ভিউ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া এক্সক্লুসিভ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 95 ভিউ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 119 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 245 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 144 ভিউ