নাইক্ষ্যংছড়িতে অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার | আই নিউজ বিডি

নাইক্ষ্যংছড়িতে অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপহরণের তিন দিন পর সাত বছরের শিশু বাপ্পীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৩০ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌ..
Bagikan di Eidok
নাইক্ষ্যংছড়িতে অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার
Foto: dikumpulkan

পরদিন অপহরণকারীরা ভিন্ন ভিন্ন নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তা না দিলে শিশুকে হত্যা করার হুমকি দেয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রশাসনের নজরে এলে বান্দরবান জেলা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বাপ্পী সুস্থ রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই সামাজিক মাধ্যমে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায়,  অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপরাধী যেখানেই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Kejahatan সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 29 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Kejahatan মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 27 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Kejahatan ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Kejahatan ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 65 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Kejahatan চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 36 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Kejahatan মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 92 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Kejahatan কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 77 Views