কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট
কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট
ছবি: সংগৃহীত
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।

গত ১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকালে উপজেলার ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের মালটার মোড় এলাকায় দিনাজপুর জেলা শাখা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করার চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

 

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ঘাসিপাড়া গ্রামের খুরশীদ আলমের ছেলে মোঃ আরিফ আলম ও সুইহারী গ্রামের মোঃ জব্বার আলীর ছেলে মোঃ আসাদ। ঘটনাস্থল থেকে একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-০২, তারিখ- ১ আগস্ট ২০২৫) রেকর্ড করা হয়েছে। এ মামলায় আরও ৭ জনকে নামধারী আসামি এবং ২০-২২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরদিন শনিবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Комментариев нет


News Card Generator