যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী… | আই নিউজ বিডি

যশোর

যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী নন" – জেলা যুবদল

****
Chia sẻ lên Eidok
যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী নন" – জেলা যুবদল
Ảnh: tư liệu

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক চার ব্যক্তিকে যুবদলের কর্মী বলে চিহ্নিত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। শনিবার (২ আগস্ট) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি প্রত্যাখ্যান করা হয়।

জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন,
“গত ১ আগস্ট রাতে মণিরামপুর পৌরসভার ‘রজনী নিবাস’ হোটেলের ৪০৮ নম্বর কক্ষ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদের যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আটক ব্যক্তিরা যুবদলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখে না। একটি মহল যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন,
“বিএনপির কোনো নেতা কীভাবে নিশ্চিত হতে পারেন যে, আটক ব্যক্তিরা যুবদলের সক্রিয় কর্মী? তারা যদি প্রকৃতপক্ষে যুবদলের সঙ্গে যুক্ত থাকতেন, তবে দলীয়ভাবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।”

এসময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে খেলনা পিস্তল ও সুইচ গিয়ার চাকুসহ মণিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে শুক্রবার (২ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Tin tức quận দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Tin tức quận চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Tin tức quận লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Tin tức quận ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Tin tức quận  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views