যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী… | আই নিউজ বিডি

যশোর

যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী নন" – জেলা যুবদল

****
Eidok-এ শেয়ার
যশোরে সংবাদ সম্মেলন "ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা যুবদলের কর্মী নন" – জেলা যুবদল
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক চার ব্যক্তিকে যুবদলের কর্মী বলে চিহ্নিত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। শনিবার (২ আগস্ট) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি প্রত্যাখ্যান করা হয়।

জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন,
“গত ১ আগস্ট রাতে মণিরামপুর পৌরসভার ‘রজনী নিবাস’ হোটেলের ৪০৮ নম্বর কক্ষ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদের যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আটক ব্যক্তিরা যুবদলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখে না। একটি মহল যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন,
“বিএনপির কোনো নেতা কীভাবে নিশ্চিত হতে পারেন যে, আটক ব্যক্তিরা যুবদলের সক্রিয় কর্মী? তারা যদি প্রকৃতপক্ষে যুবদলের সঙ্গে যুক্ত থাকতেন, তবে দলীয়ভাবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।”

এসময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে খেলনা পিস্তল ও সুইচ গিয়ার চাকুসহ মণিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে শুক্রবার (২ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views