বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল… | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ ..
Condividi su Eidok
বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান
Foto: archivio

রাঙামাটি, ২৯ জুলাই ২০২৫, মুহাম্মদ লিটন ইসলাম— গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সশস্ত্র দুর্বৃত্তরা সেনা টহল দলের উপস্থিতি বুঝতে পেরে গুলি বর্ষণ শুরু করে। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের পর সশস্ত্র সন্ত্রাসীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ছিল:

 

* ১টি সাবমেশিনগান (SMG)

* ৩টি দেশীয় তৈরী বন্দুক

* ১টি এলজি

* ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন

* ৭ রাউন্ড অ্যামুনিশন

* ৭টি খালি খোসা

* ২৫টি বিভিন্ন লটের এসএমজি’র খালি খোসা

* ১টি কাটার

* ৪টি ওয়াকিটকি

* ১টি মোটোরোলা সেট

* ৪টি ওয়াকিটকি চার্জার

* ২টি ক্যামেরা

* ৫টি স্পাই ক্যামেরা সান গ্লাস

* ১টি স্পাই ক্যামেরা ডিজিটাল চার্জার

* ৩টি পেন ড্রাইভ

* ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা

* ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যাজ

* ১২টি বিভিন্ন প্রকারের বই

 

সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, ক্যামেরা, বিভিন্ন জিনিসপত্র এবং ইউপিডিএফ সংগঠনের পতাকা ও চিহ্নবিশিষ্ট সামগ্রী।

 

সেনাবাহিনী সূত্র জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে, যাতে পার্বত্য অঞ্চলে শান্তি

ও স্থিতিশীলতা বজায় থাকে।

Commenti 0

Nessun commento trovato