বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল… | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ ..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান
ছবি: সংগৃহীত

রাঙামাটি, ২৯ জুলাই ২০২৫, মুহাম্মদ লিটন ইসলাম— গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সশস্ত্র দুর্বৃত্তরা সেনা টহল দলের উপস্থিতি বুঝতে পেরে গুলি বর্ষণ শুরু করে। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের পর সশস্ত্র সন্ত্রাসীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ছিল:

 

* ১টি সাবমেশিনগান (SMG)

* ৩টি দেশীয় তৈরী বন্দুক

* ১টি এলজি

* ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন

* ৭ রাউন্ড অ্যামুনিশন

* ৭টি খালি খোসা

* ২৫টি বিভিন্ন লটের এসএমজি’র খালি খোসা

* ১টি কাটার

* ৪টি ওয়াকিটকি

* ১টি মোটোরোলা সেট

* ৪টি ওয়াকিটকি চার্জার

* ২টি ক্যামেরা

* ৫টি স্পাই ক্যামেরা সান গ্লাস

* ১টি স্পাই ক্যামেরা ডিজিটাল চার্জার

* ৩টি পেন ড্রাইভ

* ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা

* ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যাজ

* ১২টি বিভিন্ন প্রকারের বই

 

সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, ক্যামেরা, বিভিন্ন জিনিসপত্র এবং ইউপিডিএফ সংগঠনের পতাকা ও চিহ্নবিশিষ্ট সামগ্রী।

 

সেনাবাহিনী সূত্র জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে, যাতে পার্বত্য অঞ্চলে শান্তি

ও স্থিতিশীলতা বজায় থাকে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 77 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 ভিউ