বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল… | আই নিউজ বিডি

বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ ..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান
ছবি: সংগৃহীত

রাঙামাটি, ২৯ জুলাই ২০২৫, মুহাম্মদ লিটন ইসলাম— গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন আজ ভোর ৩টা ৩০ মিনিটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবেল কারবারির ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সশস্ত্র দুর্বৃত্তরা সেনা টহল দলের উপস্থিতি বুঝতে পেরে গুলি বর্ষণ শুরু করে। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের পর সশস্ত্র সন্ত্রাসীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ছিল:

 

* ১টি সাবমেশিনগান (SMG)

* ৩টি দেশীয় তৈরী বন্দুক

* ১টি এলজি

* ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন

* ৭ রাউন্ড অ্যামুনিশন

* ৭টি খালি খোসা

* ২৫টি বিভিন্ন লটের এসএমজি’র খালি খোসা

* ১টি কাটার

* ৪টি ওয়াকিটকি

* ১টি মোটোরোলা সেট

* ৪টি ওয়াকিটকি চার্জার

* ২টি ক্যামেরা

* ৫টি স্পাই ক্যামেরা সান গ্লাস

* ১টি স্পাই ক্যামেরা ডিজিটাল চার্জার

* ৩টি পেন ড্রাইভ

* ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা

* ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যাজ

* ১২টি বিভিন্ন প্রকারের বই

 

সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, ক্যামেরা, বিভিন্ন জিনিসপত্র এবং ইউপিডিএফ সংগঠনের পতাকা ও চিহ্নবিশিষ্ট সামগ্রী।

 

সেনাবাহিনী সূত্র জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে, যাতে পার্বত্য অঞ্চলে শান্তি

ও স্থিতিশীলতা বজায় থাকে।

注释 0

没有找到评论

相关文章

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? (Simplified): 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ (Simplified): 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views