সাজেকে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার | আই নিউজ বিডি

সাজেকে  সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গোপন নজরদারি সরঞ্জাম। ..
Eidok-এ শেয়ার
সাজেকে  সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান চালায়।

অভিযান চলাকালে ইউপিডিএফ (United People's Democratic Front)-এর সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা এবং একটি বিশেষ চশমা।

এছাড়াও উদ্ধার করা হয়েছে ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ- চারটি পতাকা, ১২টি বিভিন্ন বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা।

তিনি বলেন "আমাদের অভিযান শুধু মাত্র পার্বত্য  চট্টগ্রামের  সশস্ত্র দলের বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি  রয়েছে এবং তাদের জানমালের  রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Độc quyền ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 105 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Độc quyền এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Độc quyền এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Độc quyền সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Độc quyền অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 85 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Độc quyền ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 96 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Độc quyền ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views