মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান চালায়।
অভিযান চলাকালে ইউপিডিএফ (United People's Democratic Front)-এর সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা এবং একটি বিশেষ চশমা।
এছাড়াও উদ্ধার করা হয়েছে ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ- চারটি পতাকা, ১২টি বিভিন্ন বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা।
তিনি বলেন "আমাদের অভিযান শুধু মাত্র পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলের বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0