মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে  ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  চৌমুহনী ইউনিয়নে ভেলাপুর গ্রামে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশু পুকুরে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত শিশু রমজান মিয়ার ছেলে । সোমবার ( ২৮ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাপুর গ্রামের রমজান মিয়ার শিশুপুত্র ইয়ামিন মিয়া বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়।পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Комментариев нет


News Card Generator