কালিগঞ্জে পিবিজিএসআই প্রকল্পে ৩০ শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার প্রদান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি এডুকেশনাল ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই ২০২৫) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-০৪) মোঃ ইমরান আলী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোঃ মুশফিকুর রহমান (চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যালয়) জান্নাতুল মাওয়া মিম (মৌতলা মাধ্যমিক বিদ্যালয়) মোঃ সোহাগ হোসেন (রতনপুর টি.এন বিদ্যাপীঠ) মুনজুয়ারা খাতুন (উদ্জীবনী ইনস্টিটিউট) অর্পিতা বাছাড় ও অর্ক অধিকারী (বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়) কিরিনা ফিরুজ (ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ) অর্পণ দাস (দক্ষিণ শ্রীপুর কে.এম উচ্চ বিদ্যালয়) সঞ্চিতা মল্লিক, সাকিব, তাসমিনা মেহনাজ তুবা (ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়) বি.এম রোকনুজ্জামান (কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়) মারওয়া বিনতে জেবুন ফরিদ, আহসানউল্লাহ, বিধান সরদার, নিয়তি ইয়াসমিন জুই, তোহফা অনন্যা (কালিগঞ্জ সরকারি কলেজ) শুভ্র ঘোষ ও সুমাইয়া খাতুন (কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ) ফারিয়া তাসমুম মিতু ও তানিয়া সুলতানা (মিলনী মাধ্যমিক বিদ্যালয়) সোনালী স্বর্ণকার ও অজিত অধিকারী (নলতা মাধ্যমিক বিদ্যালয়)মনোয়ার হোসাইন, সাদিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন (দারুল উলুম চৌমুহনী সিনিয়র ফাজিল মাদ্রাসা) ফাইমা সুলতানা (জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা) মোহাম্মদ রাজিউদ্দীন (মৌতলা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা) আবু বকর সিদ্দিক ও হালিমাতুস সাদিয়া (তারালী ইউনিয়ন কেন্দ্রীয় আলিম মাদ্রাসা)। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে এবং দেশের শিক্ষা খাত আরও শক্ত ভিত্তি পাবে।