যশোরে ভাইয়ের কোপে বোন খুন! মাত্র ১০ ঘণ্টায় ঘাতক ভাই-ভাবী গ্রেফতার… | আই নিউজ বিডি

যশোর

যশোরে ভাইয়ের কোপে বোন খুন! মাত্র ১০ ঘণ্টায় ঘাতক ভাই-ভাবী গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

In Jashore, Sharmin Begum was brutally killed by her brother over a money dispute. PBI arrested both the brother and his wife within 10 hours of the murder.
Podijeli na Eidoku
যশোরে ভাইয়ের কোপে বোন খুন! মাত্র ১০ ঘণ্টায় ঘাতক ভাই-ভাবী গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
Foto: arhiva

যশোরে পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি—পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন শারমিন বেগম (২৮)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ঘাতক ভাই ও ভাবীকে গ্রেফতার করে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে ২৩ জুলাই ২০২৫, সকাল ১০টা ২০ মিনিটে। যশোর সদর উপজেলার সুজলপুর এলাকায় শারমিনের সঙ্গে তার ভাবী ছালমা বেগমের টাকার লেনদেন নিয়ে শুরু হয় তর্ক। সেই তর্ক মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয়। ঘটনার একপর্যায়ে শারমিনের বড় ভাই খোকন মোল্লা ক্ষিপ্ত হয়ে একটি হাসুয়া কাচি (চাপাতি) নিয়ে শারমিনের বাড়িতে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়।

এই মর্মান্তিক ঘটনায় শারমিনের স্বামী মোঃ শিমুল ইসলাম যশোর কোতোয়ালী মডেল থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭২, তারিখ: ২৪/০৭/২০২৫)।

খুনের খবর পেয়ে পিবিআই যশোর জেলা ইউনিট দ্রুত ছায়া তদন্ত শুরু করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায়, পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা) এর সার্বিক সহযোগিতায় তদন্তে নামে পুলিশ পরিদর্শক (নিঃ) শ্যামল কুমার দত্ত, এসআই (নিঃ) কমলেশ মন্ডল এবং তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা শাখা।

অবশেষে ২৪ জুলাই ২০২৫ তারিখ ভোর ২টা ৪৫ মিনিটে খুলনার রুপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে ঘাতক ভাই মোঃ খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে সকাল ৭টা ৪০ মিনিটে যশোর কোতোয়ালী থানার রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটি এখন পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায়, পিবিআই যশোর জেলা স্বউদ্যোগে তদন্তভার গ্রহণ করেছে। মামলাটি তদন্ত করছেন এসআই (নিঃ) কমলেশ মন্ডল।

পিবিআই সূত্রে জানানো হয়, আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত কি না, তা বের করতে তদন্ত অব্যাহত থাকবে।

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 32 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views