ফেনী

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ

Masses rally in Feni, demanding sustainable embankments and action against recurring floods. Protesters urge the government to ensure permanent solutions, not temporary relief.
Del på Eidok
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
Foto: arkiv

টেকসই বাঁধ নির্মাণ ও বন্যা থেকে বাঁচতে ফেনীতে জনস্রোত। প্রজন্মভিত্তিক ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদ—আমরা চিড়া-মুড়ি নয়, চাই স্থায়ী সমাধান।

বন্যা আর দুর্যোগে নিত্য আতঙ্কে দিন পার করা মানুষের আর্তনাদ এবার রাস্তায়। ফেনীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী লংমার্চ। জনতার সরব পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার থেকে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত সড়ক। লক্ষ্য একটাই—টেকসই বাঁধ নির্মাণ, আর বন্যা নয়।

বুধবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই পদযাত্রা। গন্তব্য—মহিপাল পানি উন্নয়ন বোর্ড। আয়োজনে ছিল “ফেনীর সর্বস্তরের জনগণ” ব্যানার, আর সহযোগিতায় “ফেনী প্রবাসী উদ্যোগ”। অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ—চাষি, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্যসহ সর্বসাধারণ।

শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে পদযাত্রাটি পৌঁছে মহিপালের পানি উন্নয়ন বোর্ডের সামনে। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জোরালো কণ্ঠে তুলে ধরেন তাঁদের ৮ দফা দাবি।

দাবিগুলো ছিল নিম্নরূপ:
১. টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ
২. বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর
৩. নদীশাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ
৪. মুসাপুর ক্লোজার ও আশপাশের বাঁধ রক্ষণাবেক্ষণ
৫. খাল খনন এবং খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ
৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ
৭. দুর্যোগ প্রতিরোধে পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ
৮. ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রকাশ এবং ক্ষতিপূরণ নিশ্চিতকরণ

প্রতিবাদে অংশ নেওয়া একজন বলেন, “আমরা বাঁচতে চাই। টেকসই বাঁধ না হলে আমরা বারবার ভাসব। মাটি, ঘর, ফসল—সব বানের জলে ভেসে যায়। চিড়া-মুড়ি দিয়ে বাঁচা যায় না। আমাদের বাঁচতে দিন।”

পরশুরাম উপজেলার বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন বলেন, “হাজার হাজার মানুষ এখনো বন্যার ক্ষতির শিকার। সরকারকে অনুরোধ করব—ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দিন এবং সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের পদক্ষেপ নিন।”

এ সময় আরও একজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা আবু সাঈদ বলেন, “আমরা আতঙ্কে থাকি। আকাশে মেঘ দেখলেই মনে হয় সর্বনাশ ঘনিয়ে আসছে। আমরা চাই স্থায়ী বাঁধ, যাতে আমাদের সন্তানদের এমন আতঙ্কে বড় হতে না হয়।”

লংমার্চ শেষে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনকারীরা জানান, দাবিগুলোর বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

এই লংমার্চ যেন কেবল একটি পদযাত্রা নয়, এটি এক নিঃশব্দ হাহাকার থেকে উঠে আসা বাঁচার আকুতি, যেখান থেকে ধ্বনিত হচ্ছে—“আমরা আর মরতে চাই না, আমরা বাঁধ চাই।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ Distriktsnyheder চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 12 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Distriktsnyheder শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 32 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Distriktsnyheder জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Distriktsnyheder জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Distriktsnyheder সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Distriktsnyheder ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views