ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এলাকায় মাদক কারবারির খবর জানা থাকলেও আটক করা যায়নি তাকে।  তবে এবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ওই মাদক ব্যবসায়ী।  ..
分享到 Eidok
ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
图片:来源收集


শুক্রবার (১৮ জুলাই) রাত আটটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কটুয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। 
সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে  আটক করা হয় | 
এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিল | এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল। সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। এতে এলাকায় স্বস্তি এসেছে। 
তারা আরো জানান, সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে। 
পরবর্তিতে আটককৃত মাদক ব্যাবসায়ী এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। 
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই আদালতে তোলা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। 

 

注释 0

没有找到评论

相关文章

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 区域新闻 পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 区域新闻 ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 区域新闻 দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 区域新闻 চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 区域新闻 নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 区域新闻 লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views