ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এলাকায় মাদক কারবারির খবর জানা থাকলেও আটক করা যায়নি তাকে।  তবে এবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ওই মাদক ব্যবসায়ী।  ..
Eidokでシェア
ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
写真:提供


শুক্রবার (১৮ জুলাই) রাত আটটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কটুয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। 
সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে  আটক করা হয় | 
এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিল | এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল। সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। এতে এলাকায় স্বস্তি এসেছে। 
তারা আরো জানান, সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে। 
পরবর্তিতে আটককৃত মাদক ব্যাবসায়ী এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। 
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই আদালতে তোলা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। 

 

コメント 0

コメントがありません

関連記事

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 地区ニュース শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 2 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 地区ニュース কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 地区ニュース মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 58 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views