বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই… | আই নিউজ বিডি

বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম

আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধ
Auf Eidok teilen
বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম
Foto: Archiv

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনায় এসেছেন উপজেলার সাবেক বিএনপি সভাপতি আব্দুল হাই সেলিম।  তিনি নতুন উদ্যমে রাজনীতির নতুন নতুন কর্মসূচি নিয়ে চমক এনেছেন।  প্রতিদিন উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এর আগে তিনি বিপুল পরিমাণে নেতাকর্মী নিয়ে চরপার্বতী, চর হাজারী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আব্দুল হাই সেলিম মুছাপুর ক্লোজারের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নেতাকর্মী ও সমর্থক। পরিদর্শনকালে তিনি বামনি বাজার, পেষ্কারহাট ও রংমালা বাজারে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় আব্দুল হাই সেলিম ,বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তিনি কোম্পানীগঞ্জে অব্যাহতভাবে বালু উত্তোলনের বিরোধিতা করে বলেন, “বারবার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হাজারো মানুষ জীবনের ঝুঁকিতে পড়ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।” 

তিনি আরও বলেন, “মুছাপুর ক্লোজারের নদীভাঙন প্রতিরোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। তাদের এই সাহসিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।”
এদিকে সাবেক সভাপতি আবদুল হাই সেলিম মুছাপুরে আগমন উপলক্ষে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাবর। তার আন্তরিক আপ্যায়নে নেতাকর্মীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

আব্দুল হাই সেলিমের নেতৃত্বে আবারো কোম্পানীগঞ্জের রাজনীতিতে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কে হচ্ছেন?  এই নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে । অনেকে বলছেন কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম দীর্ঘ ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন । তার নেতৃত্বকালে তার বিরুদ্ধে  কোন ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাজি, জায়গা দখলের মতো কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই আবারো তাকে নেতৃত্বে দেখতে চাই বলে মন্তব্য করেছেন অনেকে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views