বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই… | আই নিউজ বিডি

বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম

আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধ
Partilhar no Eidok
বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম
Foto: arquivo

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনায় এসেছেন উপজেলার সাবেক বিএনপি সভাপতি আব্দুল হাই সেলিম।  তিনি নতুন উদ্যমে রাজনীতির নতুন নতুন কর্মসূচি নিয়ে চমক এনেছেন।  প্রতিদিন উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এর আগে তিনি বিপুল পরিমাণে নেতাকর্মী নিয়ে চরপার্বতী, চর হাজারী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আব্দুল হাই সেলিম মুছাপুর ক্লোজারের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নেতাকর্মী ও সমর্থক। পরিদর্শনকালে তিনি বামনি বাজার, পেষ্কারহাট ও রংমালা বাজারে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় আব্দুল হাই সেলিম ,বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তিনি কোম্পানীগঞ্জে অব্যাহতভাবে বালু উত্তোলনের বিরোধিতা করে বলেন, “বারবার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হাজারো মানুষ জীবনের ঝুঁকিতে পড়ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।” 

তিনি আরও বলেন, “মুছাপুর ক্লোজারের নদীভাঙন প্রতিরোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। তাদের এই সাহসিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।”
এদিকে সাবেক সভাপতি আবদুল হাই সেলিম মুছাপুরে আগমন উপলক্ষে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাবর। তার আন্তরিক আপ্যায়নে নেতাকর্মীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

আব্দুল হাই সেলিমের নেতৃত্বে আবারো কোম্পানীগঞ্জের রাজনীতিতে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কে হচ্ছেন?  এই নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে । অনেকে বলছেন কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম দীর্ঘ ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন । তার নেতৃত্বকালে তার বিরুদ্ধে  কোন ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাজি, জায়গা দখলের মতো কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই আবারো তাকে নেতৃত্বে দেখতে চাই বলে মন্তব্য করেছেন অনেকে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views