কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, লাবু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি মাঠে ছিলেন। এছাড়া বর্তমানে তিনি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে লালদিঘীর পশ্চিম পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। ওই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0