ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু | আই নিউজ বিডি

ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে যশোরের কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির না..
Eidok-এ শেয়ার
ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুসূদন শানতলা গ্রামের মকলেচুর রহমানের ভাড়াবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে ভৈরব নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে নামেন। এ সময় নদীর কাদা পানিতে পা পিছলে তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান।

 

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মধুসূদন সেনাবাহিনীর একজন সাবেক সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মধুসূদনের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত विशेष ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 103 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 129 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ विशेष সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন विशेष অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 84 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন विशेष ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 93 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু विशेष ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views