ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু | আই নিউজ বিডি

ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে যশোরের কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির না..
Share on Eidok
ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু
Photo: collected

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুসূদন শানতলা গ্রামের মকলেচুর রহমানের ভাড়াবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে ভৈরব নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে নামেন। এ সময় নদীর কাদা পানিতে পা পিছলে তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান।

 

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মধুসূদন সেনাবাহিনীর একজন সাবেক সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মধুসূদনের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Exclusive ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 52 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Exclusive ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 82 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusive ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 153 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 149 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 78 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusive সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 109 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusive অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 113 Views