স্থানীয় সূত্রে জানা গেছে, মধুসূদন শানতলা গ্রামের মকলেচুর রহমানের ভাড়াবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে ভৈরব নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে নামেন। এ সময় নদীর কাদা পানিতে পা পিছলে তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মধুসূদন সেনাবাহিনীর একজন সাবেক সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মধুসূদনের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0