পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট..
Partilhar no Eidok
পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু
Foto: arquivo

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকার মৃত বিষার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে বের হয়েছিলেন। সোনাকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই ট্রাক ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।"

এদিকে একজন পরিশ্রমী ভ্যানচালকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাক ও চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Notícias do distrito মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Notícias do distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Notícias do distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Notícias do distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Notícias do distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Notícias do distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Notícias do distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views