পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট..
مشاركة على Eidok
পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু
الصورة: مجمّعة

নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকার মৃত বিষার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে বের হয়েছিলেন। সোনাকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই ট্রাক ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।"

এদিকে একজন পরিশ্রমী ভ্যানচালকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাক ও চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 4 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 23 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 20 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি أخبار المنطقة কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। أخبار المنطقة চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি أخبار المنطقة চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 Views