অদৃশ্য শেকল
তারা বলে—তোমার মুক্তি চাই,
তোমার অধিকার রক্ষায় আমরা এসেছি।
কিন্তু তারা আসে বন্দুক হাতে, বোমা বুকে,
এবং ‘শান্তি’র নাম লেখা ট্যাংকের গায়ে।
তারা বলে—তোমার জন্য গণতন্ত্র!
কিন্তু ভোট তারা দেয় গুলির শব্দে।
তারা বলে—আন্তর্জাতিক আইন!
কিন্তু সে আইন কেবল তাদের চিরস্থায়ী লুটপাটের দলিল।
তারা বলে—মানবাধিকার!
কিন্তু তা কেবল তাদের পোষা মানবদের জন্য।
এই শব্দগুলো—গণতন্ত্র, মানবাধিকার, আইন—
আসলে ওরা একেকটা মুখোশ।
যার নিচে লুকিয়ে আছে
সাদা চামড়ার শকুন,
লোভে মোহে মাতাল এক সভ্যতা।
তারা আমাদের শিক্ষা দিতে চায়,
আমাদের কোরআনকে রেখে,
তাদের কালি-মাখা সংবিধান হাতে ধরিয়ে দেয়।
তারা আমাদের জবাবদিহিতার কথা বলে,
নিজেরা ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী হয়েও নির্লজ্জ।
আমরা জানি—
যে ‘মানবতা’ আল্লাহকে অস্বীকার করে,
সে মানবতা নয়, সে এক দানবতা।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট