যশোরে ভুয়া ডাক্তার আটক করে আলোচিত কনস্টেবল সোহেল রানাকে এসপি মহোদয়… | আই নিউজ বিডি

যশোর

যশোরে ভুয়া ডাক্তার আটক করে আলোচিত কনস্টেবল সোহেল রানাকে এসপি মহোদয় এর পুরস্কার

যশোরে ভুয়া ডাক্তার আটক করে আলোচিত কনস্টেবল সোহেল রানাকে এসপি মহোদয় এর পুরস্কার..
Chia sẻ lên Eidok
যশোরে ভুয়া ডাক্তার আটক করে আলোচিত কনস্টেবল সোহেল রানাকে এসপি মহোদয় এর পুরস্কার
Ảnh: tư liệu

যশোরে হাসপাতালে ভুয়া ডাক্তার ধরে পুরস্কার পেলেন পুলিশ কনস্টেবল সোহেল রানা। পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখায় তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করল জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাপ্রোন পরে প্রতারক চক্র রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ করে ওই চক্রের পেছনে লাগেন কনস্টেবল সোহেল রানা। অবশেষে গত ৭ জুলাই সোমবার হাসপাতাল থেকে হাতেনাতে ধরা হয় চক্রের সদস্য আব্দুর রহিম রাকিবকে।

সোহেল রানা বলেন, এটি আমার দায়িত্ব ছিল। তবে এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্রতারণার একাধিক অভিযোগ আসার পর থেকে তিনি বিষয়টি খতিয়ে দেখছিলেন এবং শেষ পর্যন্ত এক সদস্যকে ধরতে সক্ষম হন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ অফিসাররা।

জেলার পুলিশ সুপার রওনক জাহান বলেন, সোহেল রানার এই তৎপরতা পুলিশের পেশাদারিত্বের অনন্য উদাহরণ। এমন সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ ঘটনায় হাসপাতালের রোগী এবং স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। রোগী ও তাদের স্বজনরা ভুয়া চিকিৎসক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Khác কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 197 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 14 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 115 Views