বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় প্রশাসন জানায়, মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে গিয়েছে। লংগদুর উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। একইসঙ্গে সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, কবাখালি ইউনিয়নের আমবাগান ও শান্তিপুরের কিছু অংশ পানির নিচে চলে গেছে।
উপজেলার বিভিন্ন প্লাবিত ও পাহাড়ধস ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল। সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনতে সতর্ক করা হচ্ছে, পাশাপাশি উদ্ধার কাজও চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে নেওয়া পরিবারদের জন্য খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সড়কপথে পানি উঠে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা মানুষের জানমাল রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। "
এদিকে দীঘিনালা আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রচুর বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0