দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন | আই নিউজ বিডি

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ির দীঘিনালায় টানা দুদিনের ভারী বর্ষণের কারণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।..
Eidok-এ শেয়ার
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

 

 

বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় প্রশাসন জানায়, মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে গিয়েছে। লংগদুর উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। একইসঙ্গে সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, কবাখালি ইউনিয়নের আমবাগান ও শান্তিপুরের কিছু অংশ পানির নিচে চলে গেছে।

উপজেলার বিভিন্ন প্লাবিত ও পাহাড়ধস ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল। সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনতে সতর্ক করা হচ্ছে, পাশাপাশি উদ্ধার কাজও চলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে নেওয়া পরিবারদের জন্য খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সড়কপথে পানি উঠে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা মানুষের জানমাল রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। "

এদিকে দীঘিনালা আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রচুর বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Komentari 0

Nema komentara

povezani članci

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Ekskluzivan ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 128 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Ekskluzivan এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 132 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Ekskluzivan এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Ekskluzivan সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Ekskluzivan অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Ekskluzivan ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 103 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Ekskluzivan ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views