সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার..
সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় সাড়ে দশ লক্ষ টাকা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ফেনসিডিল এবং প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানার চারাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ৩ আরবি থেকে ১৫০ গজ ভিতরে কলোরোয়া থানার কাদপুর আমবাগান এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

অভিযানের অংশ হিসেবে কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৭ আরবি থেকে আনুমানিক ২০০-৩০০ গজ ভিতরে কলোরোয়া থানার কেড়াগাছি ও গড়াখালী এলাকায় প্রায় ৪,৯০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে।

অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল কলারোয়া থানার চেকপোস্ট এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। চান্দুরিয়া বিওপির আরেকটি দল সীমান্ত পিলার-১৭/৬ এস থেকে ১৫০ গজ ভিতরে গোয়ালপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ঔষধ আটক করে।

পদ্মশাখরা বিওপি’র দল সীমান্ত পিলার ১/২২-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভিতরে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দা মাঠ থেকে ৩৫,০০০ টাকার ঔষধ আটক করে। মাদরা বিওপি’র দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি থেকে ১০০-২০০ গজ ভিতরে ভাদিয়ালী এলাকা থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।

ভোমরা বিওপির দল সীমান্ত পিলার-২/৬ এস থেকে ২০০ গজ ভিতরে সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া এলাকা থেকে ২,১০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator