সাতক্ষীরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা..
সাতক্ষীরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় জেলা বাস্তবায়ন কমিটির সভায় জুলাই বিপ্লবের কর্মসূচি ঘোষণা করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই '২৫) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়াও, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ ব্যক্তিত্ব সভায় বক্তব্য রাখেন।

সভায় জুলাই বিপ্লবের স্মরণে ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৪ জুলাই ওমেন্স ডে পালন ও স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই শহীদদের স্থানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন, ১৮ জুলাই প্রতিকী ম্যারাথন, ১৯ জুলাই গাছরোপন, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল। এছাড়া, ২৪ জুলাই শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে।

৩৪ জুলাই চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান এবং ৩৬ জুলাই সকাল স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ সহ শহীদ পরিবারের সদস্যদের সম্মেলন ও ধর্মীয় উপাসনালয়ে মোনাজাতের আয়োজন থাকবে।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, "এই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই।"

نظری یافت نشد


News Card Generator