টিএস আইযুব বনাম স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে | আই নিউজ বিডি

টিএস আইযুব বনাম স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ধানের শীষ প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুব। ..
Eidok-এ শেয়ার
টিএস আইযুব বনাম স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে
ছবি: সংগৃহীত

বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার শীর্ষ নেতারা এক অনুষ্ঠানে টিএস আইয়ুবকে হটাতে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন। একই মঞ্চে দুই উপজেলার নেতারা হাত উঁচিয়ে আইয়ুবকে ‘চাঁদাবাজ ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ঘায়েল করেও বক্তব্য দেন। গত ১৪ জুন এই বিরোধ প্রকাশ্য হয়। তবে এখনো মীমাংসা হয়নি।

এই ঘোষণায় যশোর-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে। তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ। 

টি এস আইয়ুব শিবিরের দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তাঁর বিরোধিতা করছে। আইয়ুববিরোধীদের ভাষ্য, ‘হটাও চাঁদাবাজ, বাঁচাও বিএনপি। এই স্লোগানে দুই উপজেলার তৃণমূলে ঐক্যবদ্ধ রাজনীতির শুভ সূচনা হয়েছে বলে তারা মনে করছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, যশোর-৪ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশ স্বাধীনের পর ১২টি নির্বাচনের ৮টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। এই আসনে দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় শীর্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব। এরপর রয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুল হাই মনা, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।

বিরোধী নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আসনটিতে অন্যান্য উপজেলার চেয়ে বেশি চাঁদাবাজির অভিযোগ ওঠে নেতা-কর্মীদের বিরুদ্ধে। একক আধিপত্য বিস্তার করতে আসনটির দুই উপজেলাতে কমিটি গঠনে একক নিয়ন্ত্রণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব। পলাতক আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতা এবং ব্যবসায়ীদের পুনর্বাসনেরও অভিযোগ ওঠে আইয়ুবের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে যাঁরা আইয়ুবের সঙ্গে রাজনীতি করেছেন, তাঁরাই এখন বিরোধিতা করে রাজপথে নেমেছেন। একাট্টা হয়ে আইযুবের বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছেন তারা। এত দিন আইযুবের জন্মস্থান বাঘারপাড়ায় নেতা-কর্মীরা তাঁর বিরোধিতা করলেও এখন আরেক উপজেলা অভয়নগরেও বিরোধ প্রকাশ্যে।

এই আসন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান। অভয়নগরের একতারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান থেকে ফারাজী মতিয়ার রহমানকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানান অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার বিএনপির নেতারা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক প্রার্থী আবদুল হাই মনাও। একই মঞ্চে নেতারা হাত উঁচিয়ে ঘোষণা দেন, আইযুবের দলীয় মনোনয়ন ঠেকাতে দরকার হলে নেতা-কর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। 

অনুষ্ঠানে টিএস আইয়ুবকে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মতিয়ার রহমান ফারাজী বলেন, ‘দুর্নীতিবাজ ব্যক্তিকে বিএনপির দলীয় মনোনয়ন দেখতে চাই না। যারা সিন্ডিকেট গড়ে, সিনিয়র নেতাদের বাদ দিয়ে রাজনীতি করে, তাদেরকে রুখে দিতে হবে। যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে ছিল না, যারা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করছে টিএস আইযুব। আমাদের স্বাধীনতাকে হরণ করেছে সে। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাই হটাও চাঁদাবাজ, বাঁচাও বিএনপি। চাঁদাবাজ, ফ্যাসিবাদের হাতে জনগণের দায়িত্ব তুলে দিতে চাই না। এটা কেন্দ্রীয় নেতাদের বোঝাতে হবে, অবহিত করতে হবে।’ দলের ক্লিন ইমেজের ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি। 

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বলেন, ‘৩০ বছর আগে এই ঐক্যবদ্ধ হওয়ার দরকার ছিল। আওয়ামী লীগের গাঁটছড়া নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছে টিএস আইয়ুব। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে সে। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এমন ব্যক্তিকে নেতা-কর্মীরা চায় না। তাকে প্রতিহত করতে সবাইকে এক হতে হবে।’এর আগে দুই উপজেলার নেতা-কর্মীরা বাঘারপাড়া ও অভয়নগর বাজারে টিএস আইযুবকে হটাতে মহড়া দেন।

একই দিন সন্ধ্যায় অভয়নগরের নওয়াপাড়া বাজারে টিএস আইযুবের অনুসারীরা আনন্দমিছিল বের করেন। 

 আনন্দমিছিল হলেও মূলত তা বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা কর্মসূচি ছিল। আর এসব মতামত ব্যাক্ত করছেন বি এনপির নেতা-কর্মীরা। এখনো গ্রূপিং লবিং চলছে।

 যদিও এ বিষয়ে টিএস আইযুব কোন মন্তব্য করেননি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 ভিউ আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা রাজনীতি আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 ভিউ পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনীতি পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 ভিউ নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 ভিউ