তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ, নেতৃত্বে পরিবর্তনের আশায় আবদুস সোবহান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ, নেতৃত্বে পরিবর্তনের আশায় আবদুস সোবহান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ, নেতৃত্বে পরিবর্তনের আশায় আবদুস সোবহান..
তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ, নেতৃত্বে পরিবর্তনের আশায় আবদুস সোবহান..
ছবি: সংগৃহীত
Engineer Abdus Sobhan declares that all of Bangladesh awaits Tarique Rahman's return—believing his comeback will restore political stability and party discipline.

বরিশালের রাজনীতিতে আলোচনায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বললেন, গোটা বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়। তিনি ফিরে এলে রাজনীতিতে আসবে শুদ্ধি ও স্থিতিশীলতা।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ক্লিন ইমেজধারী বিএনপি নেতা, নির্বাহী কমিটির সদস্য এবং সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান এক বিশাল মতবিনিময় সভায় বলেন, “আজ গোটা বাংলাদেশ অপেক্ষা করছে তারেক রহমানের ফিরে আসার জন্য। তাঁর দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, দেশের রাজনীতির জন্যও এক ঐতিহাসিক পরিবর্তনের বার্তা বহন করবে।”

তিনি বলেন, “তারেক রহমান ওয়ান-ইলেভেনের সময়কার ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রকারীরা আজও এ দেশের রাজনীতিতে নানা রকম বিকৃতি ও অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, সেই ষড়যন্ত্রকারীদের বিচার বাংলার মাটিতেই হবে। রাজনীতি থেকে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করতেই তারেক রহমানের প্রয়োজন।

এ সময় তিনি অতীতের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, “আগৈলঝাড়ার অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হয়ে রামশীলের মতো জায়গায় নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সেইসব অত্যাচারী ও তাদের পৃষ্ঠপোষকদের মানুষ এখনো ভুলে যায়নি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ—আর কোনোদিন রামশীল নাটক হতে দেব না। হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের লক্ষ্য।”

সভায় তিনি স্পষ্ট ভাষায় বিএনপির কিছু নেতার সমালোচনা করে বলেন, “যারা বিগত কয়েক বছরে রাজপথে একবারও দেখা যায়নি, যারা আন্দোলনের সময় ঘরে বসে ছিল, আজ তারা দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত—চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমনকি সন্ত্রাসে জড়িয়ে গেছে। এই সমস্ত নামধারী নেতাদের বিরুদ্ধে তারেক রহমান দেশে ফিরে রাজনৈতিক শুদ্ধি অভিযান চালাবেন। তিনি এসব বিষয়ে অবগত আছেন এবং কঠোর পদক্ষেপ নেবেন।

স্থানীয় হিন্দু সমাজের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায়, ৬ জুলাই রাত সাড়ে আটটায়। উপস্থিত ছিলেন শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, যারা আবেগঘন পরিবেশে আবদুস সোবহানকে ঘিরে রাখেন।

এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা তরুণ কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্টু হালদার, দুলাল চন্দ্র বালা, ডা. মাহবুবুল ইসলাম, অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, আবদুল মালেক আকন, শোভন রহমান মনির, মাসুম বিল্লাহ মিলন এবং এসএম হীরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আবদুস সোবহানই একমাত্র নেতা যিনি সব ধর্মের মানুষের পাশে থাকেন, নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন এবং ক্লিন ইমেজ বজায় রেখে রাজনীতি করেন। তারেক রহমান দেশে ফিরলে এই ধরনের নেতারাই এগিয়ে নিয়ে যাবেন বিএনপিকে নতুন যুগে।

হাজারো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়—“আমরা এবার ভোট দেব ইঞ্জিনিয়ার সোবহানকে, কারণ আমরা চাই পরিচ্ছন্ন নেতৃত্ব, আমরা চাই তারেক রহমানের ফিরে আসা।

Keine Kommentare gefunden


News Card Generator