ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের বর্বর হামলা: কনস্টেবল ইমরানসহ তিনজন আহত, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের বর্বর হামলা: কনস্টেবল ইমরানসহ তিনজন আহত, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের বর্বর হামলা: কনস্টেবল ইমরানসহ তিনজন আহত, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা..
ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের বর্বর হামলা: কনস্টেবল ইমরানসহ তিনজন আহত, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা..
ছবি: সংগৃহীত
তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কারা তাদের পেছনে? কে দিচ্ছে আশ্রয়-প্রশ্রয়? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে আগামীতে আরও ভয়াবহ হামলার আশঙ্কা থেকেই যাবে।..

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হাতে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিবির সাহসী কনস্টেবল মো. ইমরান হোসেন এবং পুলিশের দুই সোর্স সাগর ও শাওন। দারোগারহাট এলাকায় হারুন খার ফার্ম বাগানে অভিযান চালাতে গিয়ে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনা শুধু একটি সহিংসতা নয় এটি গোটা পুলিশ প্রশাসনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় আইনের শাসন প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বরিশাল জেলা ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই গোলাম আজম। অভিযান চালাতে গিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী সাগর ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

বিশেষ করে কনস্টেবল মো. ইমরান হোসেন শারীরিকভাবে গুরুতর আহত হন। তাঁর বাম গালে ও শরীরের অন্তত তিনটি স্থানে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। আহত হন সাগর ও শাওন নামের দুই সোর্সও। তাৎক্ষণিকভাবে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইদানিং দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং পুলিশের ওপর হামলা চালাতে পর্যন্ত দ্বিধা করছে না। এটি রাষ্ট্রের আইনের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। পুলিশ সদস্যরা যেখানে জননিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন, সেখানে তাঁদের ওপর এই ধরণের আক্রমণ শুধু ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর এক ধরনের হুমকি।

এই ঘটনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছেন কনস্টেবল মো. ইমরান হোসেন। তিনি জীবনকে বাজি রেখে দারোগারহাটের বাগানে ঢুকে অভিযান চালাতে যান। হামলার পরও সাহস হারাননি তিনি। তাঁর প্রতি জাতির কৃতজ্ঞতা থাকা উচিত। এমন সাহসিক পুলিশ সদস্যরা দেশের অন্ধকার দূর করতে অগ্রণী ভূমিকা রাখেন।

ডিবি পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, “ইমরানের মতো পুলিশ সদস্যরা আমাদের আশার প্রতীক। এই হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

এ ঘটনার পর এসআই গোলাম আজম বাদী হয়ে মামলা নং-০১/০৩-০৭-২৫ বাবুগঞ্জ থানায় দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় সাগর নামে একজনকে নামীয় আসামি এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে।

অভিযুক্তরা হামলার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে।

এই ঘটনা কেবল একটি বাগানের ঘটনা নয় এটি দেশের মাদক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। মাদক কারবারিরা শুধু সমাজ নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিও এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। তারা এখন আর অন্ধকারে লুকিয়ে নেই, প্রকাশ্যে অস্ত্র হাতে পুলিশকেও আক্রমণ করছে।

প্রশ্ন উঠছে তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কারা তাদের পেছনে? কে দিচ্ছে আশ্রয়-প্রশ্রয়? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে আগামীতে আরও ভয়াবহ হামলার আশঙ্কা থেকেই যাবে।

দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। পুলিশের জন্য সুরক্ষিত ও আধুনিক প্রতিরোধমূলক সরঞ্জাম সরবরাহ করা জরুরি। গোয়েন্দা তথ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে হবে। মাদক কারবারিদের পেছনের গডফাদারদের খুঁজে বের করতে হবে।

মাদক শুধু একজন ব্যবহারকারীর নয় পুরো সমাজের ধ্বংস ডেকে আনে। সেই মাদক ব্যবসায়ীরা যদি রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালায়, তবে এটি কেবল একটি অপরাধ নয় এটি রাষ্ট্রদ্রোহের সমতুল্য।

ডিবি পুলিশের সদস্য ইমরান হোসেন ও তাঁর সহকর্মীদের ওপর এই হামলা আমাদের মনে করিয়ে দেয়, এই লড়াই এখন কেবল পুলিশের নয় পুরো জাতির।

জরুরি ভিত্তিতে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন বর্বরতা করতে সাহস না পায়।

 

Geen reacties gevonden


News Card Generator