বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার

যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ..
Eidok پر شیئر
বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার
تصویر: ماخوذ

গাছে ঝুলছিল স্বামীর দেহ আর মাঠে ছিল স্ত্রীর লাশ। যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৩ জুন রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন।
স্বামী মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সে কারণে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করতে পারে। পরে হয়তো নিজে বাড়ির উঠানে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে এ দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘এটি আত্মহত্যা না হত্যা—এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ضلع کی خبریں দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। ضلع کی خبریں চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ضلع کی خبریں নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ضلع کی خبریں নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী ضلع کی خبریں লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক ضلع کی خبریں  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views