বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার

যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ..
I-share sa Eidok
বেনাপোলে মাঠ থেকে স্ত্রী আর গাছ থেকে স্বামীর মরদেহ উদ্ধার
Larawan: kuha mula sa arkibo

গাছে ঝুলছিল স্বামীর দেহ আর মাঠে ছিল স্ত্রীর লাশ। যশোরের শার্শার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর এমন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৩ জুন রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন।
স্বামী মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সে কারণে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করতে পারে। পরে হয়তো নিজে বাড়ির উঠানে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে এ দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘এটি আত্মহত্যা না হত্যা—এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views