যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন | আই নিউজ বিডি

যশোর

যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।..
Condividi su Eidok
যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন
Foto: archivio

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় জড়িত সন্দেহে তিন চোরাকারবারিকে আটক করা হয়। 


বুধবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোর সেনা ক্যাম্পের সেনা কমান্ডার। তিন চোরাকারবারিরা হলেন- যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী লোকাল বেতনা এক্সপ্রেসে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী যেমন সাবান, সেম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বলসহ নানা সামগ্রী আসছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে যশোর শহরতলী পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন চোরাকারবারী আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের ও জব্দকৃত মালামাল যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা করা হয়েছে।


এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখনো চোরাকারবারীদের থানাতে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views