যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন | আই নিউজ বিডি

যশোর

যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।..
Eidok-এ শেয়ার
যশোরে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ জন
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় জড়িত সন্দেহে তিন চোরাকারবারিকে আটক করা হয়। 


বুধবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোর সেনা ক্যাম্পের সেনা কমান্ডার। তিন চোরাকারবারিরা হলেন- যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী লোকাল বেতনা এক্সপ্রেসে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী যেমন সাবান, সেম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বলসহ নানা সামগ্রী আসছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে যশোর শহরতলী পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন চোরাকারবারী আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের ও জব্দকৃত মালামাল যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা করা হয়েছে।


এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখনো চোরাকারবারীদের থানাতে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views