মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
, মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টেংরাখোলা অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভাবড়াসুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. তবিউর রহমান ফকির। স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিজানুর রহমান মোল্লা।
মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও উপদেষ্টা প্রমথ রঞ্জন রায়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমিন মো. মিরাজুল ইসলাম, আমিন মো. নান্নু ফকির ও আমিন মো. জাহিদুর রহমান।
সভায় মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি