জুমার দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুমার দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল
জুমার দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল
ছবি: সংগৃহীত

****

জুমার দিনে যে ১০টি আমল করবেন

ইসলামি সংস্কৃতিতে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। এই দিনটি শুধু ছুটির দিন নয়; বরং ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত লাভের বিশেষ সুযোগ।

 পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জুমার নামাজের আহ্বান হলে বেচাকেনা ও দুনিয়াবি কাজ ছেড়ে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে এবং নামাজ শেষে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে।

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল—

১️⃣ নখ কাটা ও শরীর-পরিচ্ছন্নতা বজায় রাখা
২️⃣ ভালোভাবে গোসল করা
৩️⃣ পরিষ্কার পোশাক, মিসওয়াক ও সুগন্ধি ব্যবহার করা
৪️⃣ সুরা কাহফ তিলাওয়াত করা
৫️⃣ বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা
৬️⃣ জুমার নামাজের জন্য মসজিদে আগেভাগে যাওয়া
৭️⃣ সম্ভব হলে হেঁটে মসজিদে যাওয়া
৮️⃣ খুতবা মনোযোগ দিয়ে ও নীরবে শোনা
৯️⃣ জামাতের সঙ্গে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা
 জুমার দিনের দোয়া কবুলের বিশেষ সময় খুঁজে বেশি বেশি দোয়া করা

আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টিতে বিশেষভাবে দোয়া করার চেষ্টা করুন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।  

#জুমারদিন #জুমারআমল #ইসলাম #ইসলামিক_পোস্ট #দোয়া #দরুদ #সুরা_কাহফ #জুমারনামাজ 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator