উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হল রুমে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।..

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হল রুমে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছোলায়মান কবির বলেন আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি ধরনের উন্নয়ন ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে তা ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার হিসাবে বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন। নতুন বাংলাদেশ বিনিমার্নের অংশ হিসাবে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দলটি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলবর্তী জনপদের প্রায় ৩০হাজার পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানসহ তরুণ সমাজের জন্য আয় বর্ধক কর্মসূচি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো বিনিমার্নে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ এবং মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের পাশাপাশি জবাবদিহি মূলক শাসন ব্যবস্থা প্রনয়নে অঙ্গিকার ব্যক্ত করেছে। 

তিনি আরও বলেন ৯ ফেব্রুয়ারী নকিপুর হরিচরণ পাইলট হাই স্কুল মাঠে দুপুর ২টায় সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।   

  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিনেতা অধ্যাপক আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী প্রমুখ।

ছবি- শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন।



Комментариев нет


News Card Generator