বরিশাল জেলার উজিরপুরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে দালালি ও বিভিন্ন এলাকায় সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি, হয়রানি ও সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন করায় অপ-সাংবাদিকতা রুখতে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে। ১৯ মে বিকেল ৪ টায় উজিরপুরে দালাল মাহফুজুর রহমান মাসুমের অপ-সাংবাদিকতার বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন,কার্য নির্বাহী সদস্য, সিনিয়র সাংবাদিক সরদার সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কাওসার রাঢ়ী,বিএম রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ,প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমন,বাহারুল ইসলাম বাহার,সাংবাদিক মোঃ খলিলুর রহমান,মোস্তফা জামান সুমন বালী,মেহেদী হাসান ভুঁইয়াসহ অনেকে। ভবিষ্যতে মাসুমের অপকর্ম ও উপজেলা প্রশাসনের দপ্তরে,দপ্তরে ও থানায় দালালি অব্যাহত থাকলে ঐক্যবদ্ধ হয়ে তার দাঁতভাঙ্গা জবাব দেয়ার ঘোষণা দেন কর্মরত সাংবাদিকরা।
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
No comments found